টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখুন একাদশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার অজিদের হোয়াইটওয়াশ করার পালা।

সিরিজের চতুর্থ ম্যাচে আজ মাঠে নেমেছে দুইদল। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও গাজী টিভির পর্দায়।

বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আসেনি। অন্যদিকে অস্ট্রেলিয়ার একাদশে এসেছে দুইটি পরিবর্তন। নাথান এলিস ও অ্যাডাম জাম্পার জায়গায় একাদশে এসেছেন আন্ড্রু টাই ও মিচেল সোয়েপসন।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদী হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডেরমট, মিচেল মার্শ, ময়জেজ হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল সোয়েপসন, জশ হ্যাজলউড, ড্যান ক্রিস্টিয়ান ও আন্ড্রু টাই।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর