আধা ঘন্টার ব্যবধানে দেয়া হলো দুই ডোজ টিকা

আধা ঘন্টায় দুই ডোজ টিকা দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৭ আগস্ট) ব্রাহ্মমবাড়িয়ার সরাইল উপজেলায় রোজিনা বেগম (৩৮) নামে এক নারীকে ডোজ টিকা দেয়া হয়।

জানা যায়,গণটিকা ক্যাস্পনেইন চলাকালে রাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

তবে দুই ডোজ টিকা নেয়া নারী সুস্থ্য আছে বলে জানা যায়। টিকা নেয়া ওই নারী সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের মো. মুসলিম খানের স্ত্রী।

রোজিনার স্বামী স্বামী মুসলিম খান জানান, আমার স্ত্রীকে দুই ডোজ টিকা দেয়া হয়েছে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তবে আমি দুশ্চিন্তায় আছি পরর্বতীতে যদি কিছু হয়।

টিকা কার্ডের জন্য রোজীনা কেন্দ্রেই অপেক্ষা করতে থাকেন। প্রায় আধা ঘণ্টা পর টিকাদান-কর্মী আফরিন সুলতানা এসে আবারও রোজিনাকে টিকা দেন।

এ বিষয়ে জানতে চাইলে ডা. নোমান মিয়া বলেন, রোজিনা প্রথমে একবার টিকা নিয়ে চলে যান। কিছুক্ষণ পর আবার কেন্দ্রে এসে বলেন তিনি টিকা কার্ড ফেলে গেছেন। তখন টিকাদান-কর্মী আফরিন জিজ্ঞেস করলে বলেন তিনি টিকা নেননি।

সেজন্য ওই নারীকে টিকা দেন। টিকা নেয়ার পর ওই নারী চলে গেছেন। তাকে খুঁজে পাওয়া যায়নি। তিনি নিজের উৎসাহ থেকে এ কাজ করেছেন। তবে দুই ডোজ নিলেও ওই নারীর কোনো সমস্যা হবে না।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর