পরীমনিসহ অভিযুক্ত ৫ জন এখন সিআইডি হেফাজতে

ঢালিউডের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, ২ মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ এবং আওয়ামী লীগের উপকমিটি থেকে বাদ পড়া হেলেনা জাহাঙ্গীর বর্তমানে সিআইডি হেফাজতে রয়েছেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান। তিনি বলেন, আসামি ও মামলার নথিপত্র সিআইডি বুঝে পেয়েছে। রিমান্ডে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই ৫ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা পৃথক ৭টি মামলা শুক্রবার রাতে সিআইডিকে বুঝিয়ে দেওয়ার পর তাদের হস্তান্তর করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

উল্লেখ্য, বিভিন্ন অবৈধ-অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অপরাধে, জয়যাত্রা আইপি টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও হেলেনা জাহাঙ্গীর, ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, ২ মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমানে রিমাণ্ডে রয়েছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর