মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাসের ভ্যাকসিনের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৭ আগস্ট) সকাল ৯ টায় উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রতন কৃষ্ণ সাহা। আরো উপস্থিত ছিলেন রশুনিয়া ইউপির চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, এমটি (ইপিআই) মো. আলমগীর হোসেন গাজী, সিরাজদিখান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন।
অন্যদিকে লতব্দী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান আরা, লতব্দী ইউপির চেয়ারম্যান এসএম সোহরাব হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ দীনেশ চন্দ্র মন্ডল।
এছাড়া উপজেলার কুসুমপুর জাগরণী সংসদ ক্লাব টিকা কেন্দ্রে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবীর কুমার দাস, সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন সহ আরো অনেকে। আজ সকাল থেকে উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে এই গণটিকা দান কার্যক্রম চলছে।
আগামীকাল ৮ আগস্ট বাকি ৫ টি ইউনিয়নে টিকাদান শুরু হবে। প্রতিটি টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণের জন্য প্রচুল সমাগম দেখা গেছে। এতে স্বাস্থ্যবিধি মেনে টিকাদান কর্মসূচি পালন করতে হিমশিম খেয়েছে ইউনিয়ন পরিষদ গুলো। আজ উপজেলার ৯ টি ইউনিয়নে ৫হাজার ৪শ জনকে টিকা দেওয়া হবে। আগামীকাল রবিবার ৫টি ইউনিয়নে ৩হাজার জনকে দেওয়া হবে।
মোঃ মিজানুর রহমান/বার্তা বাজার/এসবি