প্রধানমন্ত্রী করোনা মোকাবিলায় দিনরাত পরিশ্রম করছেন: কাদের
প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (৭ আগস্ট) রাজধানীর আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক আলোচন সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের। ভার্চুয়ালি এ সভায় যুক্ত হন তিনি।
তিনি বলেন, করোনা মোকাবিলায় অনেক চ্যালেঞ্জ সামনে নিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংকটময় পরিস্থিতি সকল রাজনৈতিক দলের একটাই লক্ষ্য থাকা উচিত, তা হলো- মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে বাঁচানো।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি পেশাজীবী সংগঠনগুলোকেও নিজ নিজ অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং টিকা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।
একই সঙ্গে দলের নেতাকর্মীদের এই সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।
বার্তা বাজার/নব