আখাউড়ায় গণ টিকাদান কর্মসূচি

আখাউড়ায় চলছে গনহারে করোনা টিকাদান। ছবি: বার্তা বাজার

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলছে গনহারে টিকা দান কর্মসূচি। নশনিবার (৭ আগস্ট) সকাল ৯ টা থেকে পৌর শহরের ৫টি টিকাদান কেন্দ্র একযুগে শুরু হয়েছে এই টিকাদান কর্মসূচি।

এ সময় ৫ টি কেন্দ্র ৯টি বুধের মাধ্যমে ৩ হাজার জনকে টিকা প্রদান করা হবে। এই কর্মসূচি সকাল ৯ টায় শুরু হয়ে একটানা বিকাল ৩টা পর্যন্ত চলবে।

এই সময়সরজমিনে টিকা কেন্দ্র গুলা ঘুরে দেখা যায়,করোনার টিকার প্রথম ডোজ নিতে হুমড়ি খেয়ে পড়েছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। পৌর শহরের জাহানারা হক মহিলা কলেজ কেন্দ্রে মানুষের উপচেপড়া ভিড়।

এতে অনেকে মনে করছেন আগের তুলনায় টিকার প্রতি মানুষের আগ্রহ অনেক বেড়ে গেছে। তাবে এ সময় স্বাস্থ্য বিধি কিছুটা উপেক্ষিত দেখা গেছে। কাউকে স্বাস্থ্য বিধি মানতে দেখা গেলেও আবার কাউকে স্বাস্থ্য বিধি মানতে দেখা যায়নি।

এ সময় টিকা নিতে আসা আবুল হাসেম নামের একজনের কাছে জানতে চাইলে তিনি বলেন, করোনা সংক্রমণ বেড়ে গেছে, তাই করোনার টিকা নিতে আসলাম,সকাল থেকেই টিকা নেওয়ার জন্য লাইনে দাড়িয়ে আছি।

এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মীদের মাধ্যমে আজ প্রথম দিনের মত পৌরসভার ২ টি কেন্দ্র মোগড়া ইউনিয়ন ১ টি কেন্দ্র, মনিয়ন্দ ইউনিয়নে ১টি ও ধরখার ইউনিয়ন ১টি কেন্দ্র মাধ্যমে ৬শ করে মোট ৩ হাজার জনকে টিকা দেওয়া হবে।

এ সময় স্বাস্থ্য বিধি উপেক্ষিত বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি সরজমিনে পর্যবেক্ষণ করে যেখানে স্বাস্থ্য বিধি মানতে দেখি নাই সেখানেই সবাইকে স্বাস্থ্য বিধি মানার জন্য নির্দেশ দিয়েছি।

হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/টি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *