মাগুরায় ইউনিয়ন পর্যায়ে করোনা টিকাদান কর্মসূচি শুরু

মাগুরা জেলার ৩৬ টি ইউনিয়নে ১০৮ টি বুথে শনিবার(৭আগস্ট) ইউনিয়ন পর্যায়ে করোনা টিকা প্রদান করা হয়েছে । এই কর্মসূচিতে বয়স্ক ব্যক্তি, নারী ও শারিরীক প্রতিবন্ধীরা অন্তর্ভুক্ত হয়েছেন।

জেলার প্রতিটি ইউনিয়নে ৬০০ জনকে করোনা টিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছে।

এ উপলক্ষ্যে শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন মাগুরার জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃমোজাম্মেল হক, উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈসউজ্জামান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল প্রমুখ ।

পরিদর্শন শেষে তারা সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কাননের সার্বিক তত্ত্বাবধানে দ্বারিয়াপুর ইউনিয়নে আয়োজিত এ টিকা দান কর্মসূচি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল থেকেই দলে দলে বয়োবৃদ্ধ নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে টীকা নিতে হাজির হয় এবং টিকা গ্রহণ করেন ।

তাছিন জামান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর