টাঙ্গাইলে ছাত্রলীগের উদ্যোগে মাসব্যাপী মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

মাসব্যাপী মশা নিধন কার্যক্রমের উদ্বোধন জেলা ছাত্রলীগের উদ্যোগে। ছবি: বার্তা বাজার

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের নির্দেশনায় টাঙ্গাইলে ডেঙ্গু মোকাবেলায় মাসব্যাপী এডিস মশা নিধন কর্মসূচী শুরু হয়েছে।

শনিবার (৭ আগস্ট) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচীর উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল ও যুগ্ম-আহবায়ক শাফিউল আলম মুকুল।

এসময় উপস্থিত ছিলেন- সরকারি এম এম আলী কলেজের জি.এস রায়হান হোসেন, এ.জি.এস শাহারুখ আহাম্মেদ সুজন, সদর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান বাচ্চু, জেলা ছাত্রলীগের সদস্য প্রিন্স আহমেদ পরশ, শাহারুখ, হিমেল, কামরুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ছাত্রলীগের নেতৃবৃন্দরা জানান, মাসব্যাপী জেলার সকল উপজেলায় মশা নিধনে ঔষূধ ছিটানোসহ সচেতনতামূলক বিভিন্ন কর্মসুচী পালিত হবে।

হাসান সিকদার/বার্তা বাজার/টি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *