পাকুন্দিয়ায় করোনার টিকা পেলো ৬ হাজার মানুষ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণটিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকালে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এমকেএম লুৎফুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন শাহনাজ, পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন প্রমুখ। উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন শাহনাজ।

সকাল থেকেই উপজেলার নয়টি ইউনিয়নে একটি পৌরসভার কেন্দ্রে স্ব উদ্যোগে টিকা নিতে লাইনে দাঁড়িয়েছেন লোকজন। তিনটি ব্যুথে ৬০০ জনকে টিকা প্রদান করা হবে। একই ভাবে পাকুন্দিয়া উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ টিকা প্রদান কার্যক্রম একদিন চলবে এবং এ উপজেলায় আজ ছয় হাজার মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন শাহনাজ।

হুমায়ুন কবির/বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর