করোনার টিকা নেওয়ার পর মারা গেলেন বৃদ্ধ

নিহত বৃদ্ধ আলেফ উদ্দিন।

সারাদেশে আজ থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। এদিকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেওয়ার পর এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে রংপুরের পীরগঞ্জের রায়পুর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

করোনার টিকা নেয়ার পর আলেফ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। মৃত্যুর পর ওই বৃদ্ধের মরদেহ নিয়ে কেন্দ্রে অবস্থান করছে তার পরিবার।

বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, মৃত আলেফ উদ্দিন হাঁপানীসহ শ্বাসকষ্টে ভুগছিলেন।

পরিবার বলছে, দুপুর ১২ টার দিকে করোনার টিকা নিয়ে আলেফ উদ্দিন বাড়ি ফিরলে ১ টার দিকে তিনি মারা যান।

মৃতের ছোট ভাইয়ের স্ত্রী হাফিজা বেগম জানান, টিকা নিয়েই তার কোনো না কোনো ঝামেলা হইছে। আর এ কারণেই সে মারা গেছে। আর তো কেউ মারা গেল না। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।

রিপোর্ট লেখা পর্যন্ত কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *