এইচএসসির অ্যাসাইনমেন্ট নিয়ে নতুন নির্দেশনা মাউশির

চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন মনিটরিং করে আগামী ২৩ আগস্টের মধ্যে আঞ্চলিক পরিচালকদের কাছে পাঠাতে হবে। এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শুক্রবার (৬ আগস্ট) মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইং এর পরিচালক প্রফেসর মো. আমির হোসেন স্বাক্ষরিত নির্দেশনাটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের প্রথম ধাপের অ্যাসাইনমেন্ট এর কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কিনা তা মনিটরিং করা প্রয়োজন। প্রথম ধাপের অ্যাসাইনমেন্টের মূল্যায়ন মনিটরিং করে ২৩ আগস্টের মধ্যে পাঠাতে হবে আঞ্চলিক পরিচালকদের কাছে। কীভাবে মূল্যায়ন জমা দিতে হবে, তার ছক প্রকাশ করেছে মাউশি।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব আঞ্চলিক পরিচালক তাদের নিজ নিজ অঞ্চলভুক্ত থানা বা উপজেলার সব সরকারি ও বেসরকারি কলেজের প্রথম ২ সপ্তাহের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমাদানের মোট সংখ্যা উপজেলা ও জেলাভিত্তিক এবং নিজ অঞ্চলের তথ্য–সারসংক্ষেপ সংযুক্ত ছক অনুযায়ী প্রস্তুত করবেন। ২৩ আগস্টের মধ্য এসব তথ্য-উপাত্ত মনিটরিং অ্যান্ড ইভল্যুশন উইংয়ের ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর