পাবনা প্রেসক্লাব সম্পাদকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা: ৭২ ঘন্টার আল্টিমেটাম

পাবনা প্রেসক্লাবের বর্তমান সাধারন সম্পাদক সাংবাদিক সৈকত আফরোজ আসাদের নামে সাবেক এমপি আজিজুল হক আরজুর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে ষরযন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীরা।

শনিবার (৭ আগস্ট) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে শহরের আব্দুল হামিদ মহাসড়কে পাবনা প্রেসক্লাবের উদ্যোগে ঘন্টাব্যপাী এই প্রতিবাদ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।

সৈকত আফরোজ আসাদ সময় টিভি, বাংলাদেশ প্রতিদিন ও বিডিনিউজ টোয়েন্ট্রিফোর.কম এর জেলা প্রতিনিধির দায়িত্বেআছেন।

প্রতিবাদ মানববন্ধনে বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এনটিভির জেলা প্রতিনিধি এবিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক আব্দুল মতিন খান, সাবেক সভাপতি রুমি খন্দকার, জনকন্ঠোর সাংবাদিক কৃষ ভৌমিক, রেডিও বাংলাদেশের জেলা প্রতিনিধি সুশিল তরফদার, সাবেক সম্পাদক বাংলাভিশনের জেলা প্রতিনিধি আঁখিনূর ইসলাম রেমন, সাংবাদিক কামাল আহম্মেদ সিদ্দিকী, সাবেক সম্পাদক মাছরাঙা টিভির ব্যুরচিফ উৎপল মির্জা, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক কাজি মাহাবুব মোর্শেদ বাবলা, প্রথম আলোর জেলা প্রতিনিধি সরোয়ার উল্লাস, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির তপু, সংবাদপত্র পরিষদের সাধারন সম্পাদক শহীদুর রহমান, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান প্রমুখ।

প্রতিবাদ মানবন্ধনে এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সেচ্চামূলক সংগঠনের সদস্যরা এই মানবন্ধনে অংশ গ্রহণ করেন।

এসময় বক্তারা অবিলম্বে ডিজিটাল নিরপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ গণমাধ্যকর্মীদের স্বাধীন মত প্রকাশের বাধা প্রদানের করা এই কালো আইন বাতিলের দাবি জানান।
একই সাথে আগামী তিনদিনের মধ্যে যদি এই মামলা প্রত্যাহার না করা হয় তবে পাবনাসহ সারা দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করা হয়।

একই সাথে আগামী দিনে সাবেক সংসদ আজিজুল হক আরজুর সকল অপকর্মের সংবাদ সকল গণমাধ্যমে তথ্য উপাত্তসহ পরিবেশনের জন্য সকল সাংবাদিকদের অনুরোধ করা হয়। একই সাথে আগামী তিনদিনের লাগাতার কর্মসূচির ঘোষনাসহ মামলা প্রত্যাহারের ৭২ ঘন্টার আল্টিমেটাম ঘোষনা করা হয়।

মোঃ মাসুদ রানা/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর