সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ, একাদশে আসতে পারে পরিবর্তন

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

আজ শনিবার (৭ আগস্ট) সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামবে দুইদল। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও গাজী টিভির পর্দায়।

সিরিজ জেতা বাংলাদেশের সামনে এবার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য। তবে টপ অর্ডার নিয়ে ভাবতে হবে বাংলাদেশ দলকে। বোলাররা ধারাবাহিক পারফরম্যান্স করলেও পারছেন না ব্যাটসম্যানরা।

বিশেষ করে সৌম্য সরকার। এই ওপেনার তিন ম্যাচ খেলে করেছেন মাত্র ৪ রান। দ্বিতীয় ম্যাচে তো রানের খাতা খুলতে পারেননি তিনি। এর ফলে আজকের ম্যাচে দেখা নাও যেতে পারে সৌম্যকে।

সৌম্যর পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন মোহাম্মদ মিঠুন বা মোহাম্মদ সাইফউদ্দিনের একজন। যদি মিঠুন জায়গা পায় তাহলে সে নাঈম শেখের সঙ্গে ওপেনিং করবেন। আর যদি সাইফউদ্দিন জায়গা পায় তাহলে নাঈমের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে মেহেদী হাসানকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদী হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন/মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর