খোকসায় গণটিকার কার্যক্রম শুরু

খোকসা উপজেলায় ৯টি ইউনিয়েনে ৯টি কেন্দ্রে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। উপজেলায় প্রথম দিন ৫ হাজার ৪শ’ মানুষকে টিকা দেওয়া রয়েছে।

শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া টিকাদান কার্যক্রম চলে বেলা ৩টা পর্যন্ত। উপজেলার ৯টি ইউনিয়নে টিকা দিতে সকাল থেকে কেন্দ্রে ভিড় করেছেন ২৫ বছর ও তদূর্ধ্বরা।

অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়স্ক, নারী ও শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে টিকা দেওয়া হচ্ছে। উপজেলার ইউনিয়ন গুলোতে সিনোফার্মের টিকা প্রয়োগ করা হচ্ছে।

প্রতিটি ইউনিয়নে একটি করে টিকাদান কেন্দ্র রয়েছে। এছাড়া পৌরসভা এলাকার বসবাসরতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান সো‌হেল বলেন, উপজেলায় ৯টি ইউনিয়ন রয়েছে। এছাড়া ১টি পৌরসভায় রয়েছে। প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভায় একটি করে টিকাদান কেন্দ্রের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি কেন্দ্রে ৬০০জন টিকা নিতে পারবেন। টিকাদানে প্রতিটি বুথে একটি করে টিম কাজ করছে। প্রতি টিমে ২ জন ভ্যাক্সিনেটর (টিকাদান কর্মী) ও স্বেচ্ছাসেবী নিয়োজিত আছেন।

মোশারফ হোসেন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর