সম্প্রতি পরীমনির সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের সম্পর্কের তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। এরপরই এ ঘটনা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
আলোচনা-সমালোচনার মধ্যেই ডিবি থেকে সরিয়ে দেয়া হচ্ছে সাকলায়েনকে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার।
শনিবার (৭ আগস্ট) এ তথ্য জানান তিনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সিদ্ধান্তে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে বলে জানান ডিবি প্রধান।
এর আগে পরীমনি ও শিথিলের সম্পর্ক বিষয়ের অভিযোগ তদন্ত করার কথা জানিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।
সাংবাদিকদের তিনি বলেন, পরীমনির সঙ্গে ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের অনৈতিক সম্পর্কের বিষয়টি সিআইডি খতিয়ে দেখছে।
তিনি আরও বলেন, পরীমনির মামলা তদন্ত সংশ্লিষ্টে কারও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য-প্রমাণ পেলে সম্পৃক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। যদি প্রভাবশালী কেউ জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার/নব