জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা, আটক ২

জাতিসংঘে নিয়োজিত মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যা বা আহত করার পরিকল্পনার অভিযোগে ২ জনকে নিউ ইয়র্ক থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ২ জনই মিয়ানমারের নাগরিক। মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে অস্ত্র বিক্রি করা থাইল্যান্ডের এক ব্যবসায়ীও এই পরিকল্পনার সঙ্গে যুক্ত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

পহেলা ফেব্রুয়ারিতে ক্ষমতা হারানো মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রাষ্ট্রদূত কিউ মোয়ে তুনকে জাতিসংঘে প্রতিনিধি হিসেবে প্রেরণ করে। তবে সামরিক সরকার ক্ষমতা নেয়ার পর তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন।

নিউইয়র্কে মার্কিন অ্যাটর্নি অফিস জানিয়েছে, তারা ভাড়া করা আততায়ীর মাধ্যমে ফিও হেইন হুত এবং ইয়ে হেইন যাউ নামে আটক ২ জন রাষ্ট্রদূত চিয়াও মোয়ে তুনের ওপর হামলার পরিকল্পনা করেছিলেন।

এর আগে, বুধবার রয়টার্সের কাছে নিজেকে হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়েছিলেন তুন। এরপরপরই তার নিরাপত্তা বাড়ায় কর্তৃপক্ষ। শুক্রবার গ্রেপ্তারকৃত দুই যুবক এফবিআইকে জানায়, অনলাইনের মাধ্যমে তাদেরকে হামলার জন্য প্ররোচিত করা হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর