বরগুনায় গণটিকাদান কার্যক্রম শুরু

বরগুনার বেতাগী উপজেলার (কোভিড- ১৯) করোনার গণটিকা কার্যক্রেমের বেতাগী উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন বরগুনা জেলা প্রশাসক জনাব মো: হাবিবুর রহমান।

শনিবার(৭ আগস্ট) সকাল ১০ টায় বরগুনা সদর ও বেতাগী উপজেলার বিভিন্ন ইউনিয়ন টিকাদান কার্যক্রম শুরু হয়।

এসময় সহযোগী সংগঠন হিসাবে ছিলেন চান্দখালী ব্লাড ফাউন্ডেশন। সকাল থেকে লম্বা লাইনে দেখা যাচ্ছে মহিলা এবং পুরুষদের।

এ সময় উপস্থিত ছিলেন বরগুনা সিভিল সার্জন মারিয়া হাসান, বেতাগী উপজেলা নির্বাহী অফিসার সুহৃদ সালেহীনসহ বিভিন্ন জনপ্রতিনিধিরা। প্রাণঘাতী করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ৬ দিনে ৩২ লাখ মানুষকে টিকা দিতে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে দেশজুড়ে। সারাদেশে বয়স্ক জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে এই গণটিকাদান কার্যক্রম শুরু হয়।

মোঃ মেহেদী হাসান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর