সাতক্ষীরার ৮৭ কেন্দ্রে চলছে গণটিকাদান

সাতক্ষীরায় শুরু হয়েছে গণটিকাদান কার্যক্রম। শনিবার(৭ আগস্ট) সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে চলছে এই টিকাদান।

সাতক্ষীরার সাতটি উপজেলার ৭৮ টি ইউনিয়ন এবং সাতক্ষীরা পৌরসভার ৯ টি ওয়ার্ডের নির্ধারিত কেন্দ্রে গনটিকাদান চলছে। টিকা নেওয়ার জন্য কেন্দ্রগুলিতে রয়েছে ভিড়। তারা লাইন দিয়ে টিকা নিচ্ছেন। কেন্দ্রে নারীদের ভিড় লক্ষ্য করা গেছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, আজ ৮৭ টি কেন্দ্রে টিকা দেওয়ার পর চাহিদা ও টিকাপ্রাপ্তি সাপেক্ষে আগামি ১৪ আগস্ট ফের দেওয়া হতে পারে গণটিকা।

মীর খায়রুল আলম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর