আশুগঞ্জে শুরু হয়েছে গণটিকাদান কার্যক্রম

সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশের মত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সাতটি ইউনিয়নে একযোগে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম।

শনিবার (৭ আগষ্ট) সকাল থেকে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। একটানা দুপুর ২টা পর্যন্ত টিকা দেয়া হবে।

সাতটি ইউনিয়ন ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া হবে এই টিকা। প্রতিটি কেন্দ্রেই জনসাধারণের উপচে ভিড় লক্ষ করা গেছে। সকালে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুপুর সাহা।

আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূপুর সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, আশুগঞ্জ উপজেলার, আশুগঞ্জ সদর, আড়াইসিধা, চরচারতলা, দূর্গাপুর, লালপুর, শরীফপুর, তালশহর ইউনিয়নে চার হাজার দুইশ টিকা দেয়া হবে। এর জন্য প্রতিটি ইউনিয়নে তিনটি করে মোট ২১টি বুথ প্রস্তুত করে টিকা দেয়া হচ্ছে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও টিকা দেয়া হচ্ছে। সব মিলিয়ে চার হাজার ৫’শ থেকে চার হাজার ৭’শ টিকা দেয়া হবে।

তিনি আরো জানান, বর্তমানে সবাইকে সিনোফার্মের চারহাজার সাতশ টিকা দেয়া হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী টিকার পরবর্তি কার্যক্রম গ্রহণ করা হবে।

সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর