স্পেন যাওয়ার পথে নৌকা ডুবে নারী ও শিশুসহ নিহত ৪২

পশ্চিম সাহারা থেকে স্পেনের ক্যানারি দ্বীপে যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ৪২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছেন। মৃতদের মধ্যে ৩০ নারী ও ৮ শিশু রয়েছেন।

শুক্রবার(৬ আগস্ট) স্পেনের একটি বেসরকারি দাতব্য সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

অভিবাসীদের পর্যবেক্ষণকারী সংস্থা ক্যামিন্যানদো ফ্রন্টিয়ার্স কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানায়, স্থানীয় সময় মঙ্গলবার অন্তত ৫০ অভিবাসন প্রত্যাশীকে নিয়ে পশ্চিম সাহারা থেকে স্পেনের উদ্দেশ্যে নৌকাটি যাত্রা শুরু করে।

যাত্রা শুরুর কিছুক্ষণ পরই প্রতিকূল আবহাওয়ার কারণে মরক্কোর ডাখলা উপকূলের কাছে নৌকাটি ডুবে যায়। মাছ ধরার নৌকাগুলো তাদের মধ্যে মাত্র ১০ জনকে উদ্ধার করতে সমর্থ হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর