পরীমনি-রাজের মামলাও সিআইডিতে

বিতর্কে জড়িয়ে গ্রেফতার হওয়া আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের সাথে এবার চিত্রনায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে করা মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার(৬ আগস্ট) রাতে সিআইডির অতিরিক্ত উপ-পুলিশ সুপার আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পুলিশ সদর দপ্তরের এক নির্দেশনায় সিআইডির কাছে সাতটি মামলা হস্তান্তর করা হয়েছে। এখন থেকে সিআইডি এসব মামলা তদন্ত করবে। মামলায় অভিযুক্ত আসামিদের দ্রুত সিআইডিতে নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

মামলা হস্তান্তরের পর এরইমধ্যে পিয়াসা ও মৌকে সিআইডি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। বাকিদেরও দ্রুত নিয়ে আসা হবে বলে জানিয়েছেন সিআইডি কর্মকর্তা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর