বাংলাদেশকে ১৫ লাখ মাস্ক ও ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর দিচ্ছে সিঙ্গাপুর

মহামারী করোনাভাইরাস মোকাবেলায় প্রথম ধাপে বাংলাদেশকে ১৫ লাখ সার্জিক্যাল মাস্ক এবং ৫০টি স্বতন্ত্র উচ্চক্ষমতা সম্পন্ন ক্সিজেন কনসেনট্রেটর দিয়েছে সিঙ্গাপুর।

জানা যায়,সিঙ্গাপুরের রেডক্রস সোসাইটি বাংলাদেশকে অক্সিজেন কনসেনট্রেটরসহ জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর ব্যাপারে সম্মতি দিয়েছে। এব্যাপারে বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুর বিগত কয়েক মাস যাবত সিঙ্গাপুর সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তা সঙ্গে আলোচনা করে আসছে।

সোমবার বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরে একটি প্রতীকী আয়োজনের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের ভার্চুয়াল উপস্থিতিতে প্রথম ধাপের চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠিত হয়। এসব চিকিৎসা সামগ্রী খুব শীঘ্রই ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হবে। সিঙ্গাপুর রেডক্রস সোসাইটি পরবর্তী কয়েকটি ধাপে দ্রুত জরুরি চিকিৎসা সামগ্রী প্রেরণ করবে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর