আবারো গৃহকর্মীদের ভিসার আবেদন নেবে ঢাকার সৌদি দূতাবাস। আগামী রোববার (৮ আগস্ট) থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ভিসার অবেদন জমা দেওয়া যাবে।
ঢাকার সৌদি দূতাবাসের পক্ষ থেকে শুক্রবার (৬ আগস্ট) জানানো হয়েছে গৃহকর্মীদের ভিসার আবেদন নেবে ।
দূতাবাস জানায় যে, রোববার থেকে গৃহকর্মী ক্যাটাগরিতে ভিসার আবেদন নেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে ভিসার আবেদন জমা দেওয়া যাবে।
বিশ্বজুড়ে তাণ্ডব চালানো মহামারি করোনা ভাইরাসের কারণে সৌদি আরবে ভিসা জন্য দীর্ঘদিন বন্ধ ছিল। তবে ধীরে ধীরে সৌদি আরব বিভিন্ন ক্যাটাগরির ভিসা চালু করছে।
বার্তা বাজার/এসবি