আইপি টিভির অনুমোদন চলতি সপ্তাহে দেয়া হবে: মুরাদ হাসান

চলিত সপ্তাহে নিবন্ধন দেওয়া হবে আইপি টেলিভিশন। মন্ত্রনালয়ে ৬শতাধিক আবদেন জমা পড়েছে। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার যাচাই বাছাই শেষে এসব আবেদনের প্রেক্ষিতে সবদিক বিবেচনায় লাইসেন্স দেয়া হবে।

তবে খুব বেশি আইপি টিভি অনুমোদন দেয়া হবে না। ১০ থেকে ২০টি অনুমোদন দেয়া হবে।

শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রঘুনাথপুর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে বেআইনী ভাবে কোনো আইপি টিভি চালানো যাবে না। যদি কেউ সরকারের নিয়মনীতির বিরুদ্ধে আইপি টিভি পরিচালনা করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও যারা দেশের বাহির থেকে ফ্রিক্যুয়েন্সি ভাড়া নিয়ে আইপি টিভি পরিচালনা করে আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণকাজ পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ প্রমুখ।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর