ভোলায় অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ২০ লক্ষ টাকার ক্ষতি

ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর আদর্শ বাজার এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৬ আগষ্ট) উপজেলার আদর্শ বাজারের ব্যবসায়ী সেলিমের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবী।

জানা যায়, আদর্শ বাজারের সকল ব্যবসায়ী দুপুরে দোকান বন্ধ করে বাসায় চলে যায়। এ সময় মুদি ব্যবসায়ী সেলিম নামাজ আদায় করতে মসজিদে যায়। হটাৎ দুপুর ২টার দিকে সেলিমের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ওই এলাকায় গেলে রাস্তা বেহাল অবস্থার কারণে আগুন নিয়ন্ত্রণের পিকাব ঘটনাস্থলে যেতে পাড়েনি। কিন্তু এর আগেই আগুনে ২টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী মোঃ সেলিম বাগা ও মোঃ খোকন তালুকদার জানান, এই অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা ফায়ার স্টেশন ইনচার্জ গোলাম মোস্তফা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আরিফ হোসেন/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর