চট্টগ্রামে হ্রদের পানিতে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা
চট্টগ্রামের কোরিয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) হ্রদের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীকে ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
শুক্রবার (৬ আগস্ট) বিকালে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম সৈয়দ জামালের পরিবারের পক্ষ থেকে উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামের ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.দিদারুল উপজেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক শেখ সেলিম, বড়উঠান ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান খাঁন, তরুণ উদ্যোক্তা সৈয়দ জালাল আহমেদ রুম্মান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোমেনা আক্তার নয়ন।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ্ শহিদ, সহ-সম্পাদক এনাম, চট্রগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুছা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পারভেজ খাঁন, উপজেলা ছাত্রলীগের সদস্য, দাউদুজ্জামান লিটন, তানভির আমিন শুভসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
হুমায়ূন কবির শাহ্ সুমন /বার্তা বাজার/এসবি