পরীমনির কস্টিউম ডিজাইনার জিমিকে আটক করেছে ডিবি

এবার আটক হলেন আলোচিত সমালোচিক চিত্রনায়িকা পরীমনির সহকর্মী কস্টিউম জিজাইনার জুনায়েদ করিম জিমি।
শুক্রবার (৬ আগস্ট) তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আটক করেছে। জিমিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে।

এর আগে রাজধানীর পান্থপথ থেকে পরীমনির কথিত ‘মম’ চয়নিকা চৌধুরীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

উল্লেখ্য,গত বুধবার (৪ আগস্ট) পরীমনিকে আটকরে র‌্যাব। এরপর তার কাছ থেকে প্রাপ্ততথ্যের ভিত্তিতে কথিত প্রযোজক ‘রাজ মাল্টিমিডিয়ার’ কর্ণধার রাজকে গ্রেফতার করে। এসময় তার বাসা থেকে বিকৃত যৌনাচারের সরঞ্জামাধি উদ্ধার করে। তার বাসায় ওই রুমে পর্ণো ভিডিও বানানো হতে বলেও জানা যায়।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর