গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় গোল্ডেন রিপিট গার্মেন্টসে হাজিরার কার্ড পাঞ্চ করতে না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে কারখানায় কর্মরত শ্রমিকরা।
শুক্রবার (৬ আগষ্ট) বিকাল 8টার দিকে কারখানায় প্রবেশ করে। এসময় গার্মেন্টস কারখানা কর্তৃপক্ষ ডিজিটাল হাজিরা কার্ড পাঞ্চ মেশিন বন্ধ করে রাখে। পড়ে শ্রমিকরা মেশিন চালু করার দাবিতে বিক্ষোভ শুরু করে।
কারখানা কর্তৃপক্ষ এসে বোঝানোর চেষ্টা করলে তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় প্রায় একঘন্টা মহাসড়ক বন্ধ হয়ে যায়।
কর্মরত শ্রমিকরা জানান, করোনাকালীন কঠোর লকডাউনে সরকার ঘোষিত চার দিন শিল্প কারখানা বন্ধ থাকে। শুক্রবার কারকানা খোলা রেখে সেই চার দিনের পরিবর্তে আমাদের কে প্রত্যেক শুক্রবার কাজ করিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ।
কাজ করতে হবে কিন্তু কাউকেই হাজিরা বা ওভারটাইম কিছুই দেওয়া হবে না। কারখানার কর্তৃপক্ষ আমাদের ফাউ ডিউটি করাতে চায়, এরই প্রতিবাদে আমরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করি।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মরত শ্রমিক জানান, ডিজিটাল কার্ড পাঞ্চ করা ছাড়া ডিউটি করতে বলে কারখানার কর্তৃপক্ষ। আমরা বলেছি পাঞ্চ ছাড়া ডিউটি করলে আমাদের কোন প্রমাণ থাকে না। তাই আমরা সবাই পাঞ্চ করে ডিউটি করব। এবং আমাদের সাপ্তাহিক শুক্রবার ছুটির দিনে কাজ করালে ওভার টাইম দিতে হবে।
শিল্প পুলিশের (ওসি) আসাদ হোসেন জানান, ডিজিটাল হাজিরা কার্ড পাঞ্চ মেশিন বন্ধ থাকায় শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে। পড়ে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে শ্রমিকরা বাড়ি ফিরে যায়।
ফিরোজ শাহ্ /বার্তা বাজার/এসবি