চলচিত্র ও নাটক নির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করেছে ডিবি পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে নানা অভিযোগে গ্রেফতার হয়েছে আলোচিত সমালোচিত ঢাকায় সিনেমার নায়িকা পরীমনি।
চয়নিকাকে ডিবি কার্যলয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। ডিবির এক সূত্র থেকে জানা যায় পরীমনি ও চয়নিকাকে মুখোমুখি করা হবে।
শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় তিনি একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বাসায় ফেরার সময় রাজধানীর পান্থপথ থেকে তাকে আটক করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, ডিবি কার্যালয়ে মুখোমুখি করে বিভিন্ন বিষয়ে তাদের (পরীমনি ও চয়নিকা) জিজ্ঞাসাবাদ করা হবে। তারা দুজন মিলে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধমূল কর্মকান্ডে জড়ানের খবর আছে। সেগুলো তদন্তে ঢাকা মহানগর ডিবির (উত্তর) যুগ্ম-কমিশনার হারুন-অর-রশিদ
এর আগে, ঢাকা মহানগর ডিবির (উত্তর) যুগ্ম-কমিশনার হারুন-অর-রশিদ চয়নিকা চৌধুরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘পরীমনি ও রাজের মামলা আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে আমরা যে কাউকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারি।’
বার্তা বাজার/টি