ধোবাউড়ায় বিএনপি’র উদ্যোগে করোনা রোগীদের জন্য অক্সিজেন ও ওষুধ প্রদান
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে করোনা রোগীদের জন্য ওষুধ ও অক্সিজেন প্রদান করা হয়। এ সময় করোনা হেল্প সেল চালু করে রোগীদের সেবা দেওয়া হচ্ছে।
শুক্রবার (৬ আগস্ট) বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ও হ্যান্ড স্যানিটাইজার এবং অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
ওষুধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় করোনা রোগীদের তথ্য সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে সেবা দেওয়া হচ্ছে। দরিদ্র রোগীদের জন্য ওষুধের ব্যবস্থা করা হচ্ছে। পরে করোনা সচেতনতায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যাক্তির পরিবারের খোঁজ খবর নেন এবং কবর জিয়ারত করেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক আঃ কুদ্দুস,সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন লিটন, সহ দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সহ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, যুবদলের সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম ডলার।
আরো উপস্থিত ছিলেন কৃষকদলের সদস্য সচিব কাছম আলী, যুবদল নেতা ফরহাদ আল রাজি,মাসুদ চৌধুরী, ছাত্রদলের আহবায়ক জালাল উদ্দিন, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক সারোয়ার প্রমুখ।
আনিসুর রহমান/বার্তা বাজার/এসবি