টাঙ্গাইলে করোনা ও উপসর্গে ৭ জনের মৃত্যু

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ২১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫ জনের। উপসর্গ নিয়ে মারা গিয়েছে ২ জন। এখন পর্যন্ত জেলায় মোট ১৪ হাজার ৭১৪ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ২২৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

করোনা ভাইরাসের পরীক্ষার জন্য টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে এখন পর্যন্ত ৬৬ হাজার ১০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৮১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, এখন পর্যন্ত জেলায় ১৪ হাজার ৭১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ হাজার ২৯৯ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছে ২৯২৭৬ জন।

উল্লেখ্য, গত বছরের (৮ এপ্রিল) জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। জেলায় গত বছরের এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন, জুলাই মাসে ১০২৬ জন, আগস্ট মাসে ৯৬৪, সেপ্টেম্বর মাসে ৫২৯, অক্টোবর মাসে ১৫২, নভেম্বর মাসে ২০৫, ডিসেম্বরে ২১৮।

চলতি বছরের জানুয়ারিতে ১৩৪, ফেব্রæয়ারি ও মার্চ পর্যন্ত ২৭১ জন, এপ্রিল পর্যন্ত ৫৭৬ জন, মে পর্যন্ত ৩২৯ জন, জুন পর্যন্ত ২ হাজার ৭৪১ জন, জুলাই পর্যন্ত ৫ হাজার ৯৮০ জন, এখন (৬ আগস্ট) পর্যন্ত ৯৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মাস ভিত্তিক আবারও করোনায় আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

হাসান সিকদার/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর