ফেনীতে পত্রিকা সরবরাহকারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

বৈশ্বিক মহামারী করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ও নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণের অংশ হিসেবে ফেনীতে প্রায় অর্ধশত পত্রিকা সরবরাহকারীদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে ফেনী পৌরসভা।

শুক্রবার বিকেলে ফেনী পৌরসভার প্রাঙ্গণে ফেনী জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন মজুমদার, জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জুলহাস তালুকদার, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ নিলয় সহ জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দরা।

এসময় পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি বলেন, পূর্বের ন্যায় চলমান লকডাউনে সরকারের পক্ষ থেকে সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ চলমান রয়েছে, আগামীতেও ফেনী পৌরসভার পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বিতরণকৃত প্রতি প্যাকেট উপহারের মাঝে চাল, ডাল, আলু, তেল, সাবান, ডিটারজেন্ট পাউডার রয়েছে বলেও জানান তিনি।

কামরুল হাসান ছিদ্দিকি সুজন/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর