নীলফামারীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ আগস্ট) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে নীলফামারী থানার পরিদর্শক মাহমুদ উন নবীর নেতৃত্বে জেলা শহরের মধ্যহাড়োয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মধ্য হাড়োয়া এলাকার মৃত. সলিম উদ্দিনের দুই ছেলে মানিক মিয়া ও রবিউল ইসলাম এবং একই এলাকার মৃত. সালাউদ্দিন আহমেদ এর ছেলে সাহাব উদ্দিন।
শুক্রবার বিকেলে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোঃ হাফিজুল ইসলামের আদালতে তোলা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
নীলফামারী থানার পরিদর্শক মাহমুদ-উন-নবী জানান, অভিযানে মানিক মিয়ার বাড়ি থেকে একটি চোরাই হিরো ডিলাক্স হোন্ডা উদ্ধার করা হয়। তবে ইতোমধ্যে মোটর সাইকেলটির যন্ত্রাংশ খুলে ফেলা হয়েছিলো।
গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান নীলফামারী থানার পুলিশ কর্মকর্তা মাহমুদ উন নবী।
সাকিব-উল-ইসলাম (স্মরণ)/বার্তা বাজার/টি