সিরিজ জয়ের লক্ষ্যে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজে ২-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে দুইদল।

মিরপুরের শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজ জয়ের লক্ষ্যে আগে ব্যাটিং করবে টাইগাররা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি।

বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আসেনি। অস্ট্রেলিয়ার একাদশে এসেছে তিনটি পরিবর্তন।

জশ ফিলিপে, মিচেল স্টার্ক ও অ্যান্ড্রু টাইয়ের পরিবর্তে একাদশে এসেছেন বেন ম্যাকডেরমট, ড্যান ক্রিস্টিয়ান ও নাথান এলিস। এই ম্যাচ দিয়ে অজিদের জার্সিতে অভিষেক হয়েছে ড্যান ক্রিস্টিয়ান ও নাথান এলিসের।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডেরমট, মিচেল মার্শ, ময়জেজ হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড, ড্যান ক্রিস্টিয়ান ও নাথান এলিস।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর