জুয়ার আসর থেকে ভারতীয় মদসহ আটক ২

কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসর থেকে ২৫ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ ২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ আগস্ট) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ইজলামারী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের ইজলামারী গ্রামের মৃত হাছেন আলীর দুই ছেলে মোফেল উদ্দিন মফু (৫৫) ও আইয়ুব আলী (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, রৌমারী থানার এসআই লিটন মিয়া সঙ্গীয় ফোর্স শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ইজলামারী গ্রামের মফু মিয়ার বাড়িতে অভিযান চালায় । এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসর থেকে নয়জন পালিয়ে গেলেও ওই দুইজনকে আ্টক করতে সক্ষম হয় পুলিশ। পরে তাদের সঙ্গে থাকা ০২ সেট তাস ও ২৫ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্দ করা হয়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, আটকৃতদের নামে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।#

ইয়াছির আরাফাত নাহিদ/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর