চয়নিকা চৌধুরী আটক

পরীমনি ও চয়নিকা চৌধুরী।

মাদক মামলায় গ্রেফতার হওয়া ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির সহযোগী নাট্টনির্মাতা চয়নিকা চৌধুরীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলামোটর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরীমনির সঙ্গে অবৈধ কাজে সহযোগিতা করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

আটকের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাকে ও পরীমনিকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে।

চয়নিকা চৌধুরীকে নিজের ‘মা’ বলে অভিহিত করেন পরীমনি। চয়নিকা নিজেও পরীমনিকে নিজের মেয়ে ভাবেন। পরীমণির বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় পাশে ছিলেন এই নির্মাতা।

সর্বশেষ উত্তরা বোট ক্লাব কাণ্ডের পর পরীমনির পাশে ছায়ার মতো দেখা গেছে চয়নিকাকে। সংবাদ সম্মেলনেও পরীমনির কাঁধে হাত দিয়ে পাশেই বসে থাকতে দেখা যায় চয়নিয়াকে।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *