পুলিশকে ‘ইমোশনাল ব্ল্যাকমেইলের’ চেষ্টা পরীমনির

পরীমনি। ফাইল ছবি

মাদক মামলায় গ্রেফতার হওয়া ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি জিজ্ঞাসাবাদের সময় পুলিশ কর্মকর্তাদের ‘ইমোশনাল ব্ল্যাকমেইলের’ চেষ্টা করেন।

চার দিনের রিমান্ডের প্রথম দিনে জিজ্ঞাসাবাদের সময় বর্তমান পরিস্থিতির জন্য নিজের ‘অপরিপক্বতাকে’ দায়ী করে শৈশবে বাবা-মা হারানোর কথা উল্লেখ করে আবেগী বার্তা দিয়ে পুলিশকে ‘ইমোশনাল ব্ল্যাকমেইল’ করার চেষ্টা করেন তিনি।

বুধবার রাতে পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার বিকালে তাকে বনানী থানায় হস্তান্তর করা হয়। বনানী থানায় দায়ের করা মাদক মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে পরীমনি স্বীকার করেছেন, বর্তমান পরিস্থিতির জন্য তার অপরিক্বতা দায়ী। সে যাদের মাধ্যমে পরিচালিত হয়েছেন তারা তাকে কোনো বিষয়ে সতর্ক করেনই। এ কারণে অনেক সময় নিজের সীমানাও ভুলে গেছেন তিনি।

জিজ্ঞাসাবাদে পরীমনি নিজের বাবা-মা হারানোর কথা উল্লেখ করে আবেগী হয়ে পড়েন বলেও জানা গেছে।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *