এমপি শিখর ও তার সহধর্মিণীর সুস্থতা কামনায় শ্রীপুরে দোয়া মাহফিল

করোনা ভাইরাসে আক্রান্ত প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড.সাইফুজ্জামান শিখর ও তার সহধর্মিণীর সুস্থতা কামনা করে মাগুরার শ্রীপুর উপজেলার পূর্ব শ্রীকোল পূর্বপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

শ্রীপুরের সন্তান মালয়েশিয়া আ.লীগের আহবায়ক এম.রেজাউল করিম রেজা তার গ্রামের মসজিদে শুক্রবার (৬ আগস্ট) জুম্মার নামাজ শেষে এ দোয়া মাহফিল আয়োজন করেন।এসময় পাড়া মহল্লার মুসল্লীরা উপস্থিত ছিলেন।

আয়োজক এম.রেজাউল করিম রেজা বলেন, করোনা ভাইরাসের কারণে সারা দেশের মানুষ যখন আতঙ্কগ্রস্থ সেই ভয়াল ও মহা বিপদের সময় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে হাতেগোনা যে কয়েকজন এমপি মাঠে কাজ করেছেন, তাদের মধ্যে অন্যতম সাংসদ এ্যাড.সাইফুজ্জামান শিখর। আমাদের এমপি মহোদয় এবং তার সহধর্মিণী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তাদের হঠাৎ এই অসুস্থতায় আমরা চিন্তিত। আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং শারীরিক সুস্থতা কামনায় আমার পক্ষ থেকে আমার গ্রামের মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করি।।মহান আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থ করে দেন।

তাছিন জামান/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর