২৪ ঘণ্টায় আরও ২১১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। দেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২১১ জনই ঢাকার। ঢাকার বাইরে রয়েছেন তিনজন।

শুক্রবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯৭২ জন ও অন্যান্য বিভাগে রোগীর সংখ্যা ৩৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত সারাদেশে ৪ হাজার ১১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৯৫ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর