ফটিকছড়িতে কমেনি করোনা সংক্রমণ, কমেছে স্বাস্থ্য সচেতনতা

চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলায় প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ না কমলেও কমেছে স্বাস্থ্য সচেতনতা। প্রায় প্রতিদিনই নতুন করে শনাক্ত হচ্ছেন করোনা রোগী।

এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বাড়ছে। এ উপজেলায় মৃতের সংখ্যা ২৯ জন । গত ছয়দিনে ১৯৭ জন আক্রান্ত হয়েছে । অথচ জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা দিনে দিনে কমছে।

এদিকে, চলমান লকডাউনে উপজেলা প্রশাসন সদরে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করলেও, চোর পুলিশ খেলায় ব্যস্ত ব্যবসায়ীরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করলেই ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখে, চলে গেলে আবার খুলে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নিবার্হী কর্মকর্তা মহিনুল হাসান বলেন, আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি তাও মানুষ সচেতন না হলে আমরা কঠোর অবস্থানে যাব। আর আমাদের সামনে একটা লক্ষ যত দ্রুত সকলের ভ্যাকসিন নিশ্চিত করা। সাথে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মো: ইউসুফ হোসেন/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর