হোমনা পৌর সভায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন অভিযান শুরু

হোমনা পৌর সভায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন অভিযান। ছবি: বার্তা বাজার

কুমিল্লার হোমনায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিধন অভিযান শুরু করেছে হোমনা পৌরসভা।

শুক্রবার (৬ আগস্ট) বাদ জুমা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিজ হাতে হ্যান্ড স্প্রে মেশিনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী মশক নিধন অভিযানের শুভ উদ্বোধন করেন হোমনা পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম।

হোমনা পৌরসভার কনজার্ভেটিভ ইন্সপেক্টর মো. রুহুল আমিন জানান, করোনার কারণে এমনিতেই বিপর্যস্থ। এরমধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তাই সারাদেশের মত হোমনা পৌরসভায় মশা নিধনের সাথে সাথে এডিশ মশার লাভা ধ্বংসেরও ব্যবস্থা নেয়া হয়েছে।

এসময় হোমনা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মো. নজরুল ইসলাম জানান, বাড়ির আশেপাশে কোনো পাত্রে বা টপে বিল্ডিং’র ছাদে কিংবা কোনো স্থানে জমে থাকা পানি থেকে এডিস মশার জন্ম হয়ে ডেঙ্গু রোগের যেন বিস্তার না হয়।

সেজন্য সকল নাগরিককে সচেতন থাকতে হবে। পৌরসভায় এডিস ও কিউলেক্স মশা নিয়ন্ত্রণ ও জনসাধারণকে সচেতন করে তোলার জন্য পৌরসভার পক্ষ হতে ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি হোমনা পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।

এছাড়াও তিনি আরো জানান, করোনা প্রতিরোধে হোমনা পৌরসভা প্রতিদিন নানা কার্যক্রম চালিয়ে আসছে। বর্ষা মৌশুমে ডেঙ্গু প্রতিরোধেও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মাসব্যাপী কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

মোঃ তপন সরকার/বার্তা বাজার/এসবি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *