পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় রায়পুরা উপজেলার আমিরগঞ্জের ইউপির চেয়ারম্যান নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাটে নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নাসির উদ্দিন খাঁন (৫২)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৬ আগষ্ঠ) বেলা সাড়ে ১টায় কিশোরগঞ্জ টু ভৈরব আঞ্চলিক মহাসড়কের পুলেরঘাট মাইজহাটি অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দিন খাঁন নরসিংদী রায়পুরা উপজেলা আমিরগঞ্জ ইউনিয়নের কুতুব উদ্দিনের ছেলে ও বতর্মান চেয়ারম্যান। ডাঃ কুতুবউদ্দিন এর ছেলে রাজিব (৩৫) গুরুতর আহত হয়েছে। বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহুতিয়া তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান টিটুর জানান, নাসির উদ্দিন খান চেয়ারম্যান রাজিব কে সাথে নিয়ে কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেলে করে রায়পুরা বাড়ি ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজি এসে তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি মহাসড়কে ছিটকে পড়েন।
এসময় গুরুতর আহত হয় দুইজন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চেয়ারম্যান নাসির উদ্দিন খাঁনের মৃত্যু হয়। সঙ্গী রাজিব এখন বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হুমায়ুন কবীর/বার্তা বাজার/শাহরিয়া