ডিবির নজরদারিতে পরীমনির ঘনিষ্ঠ একজন

মাদক মামলায় আলোচিত নায়িকা পরীমনির ঘনিষ্ঠ এক নারীকে ডিবি পুলিশ নজরদারিতে রেখেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ।

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে ডিএমপির ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তবে ওই নারীর পরিচয় এখনই প্রকাশ না করার কথা জানিয়ে তিনি বলেন, সেই নারী পরীমনির খুবই ঘনিষ্ঠ।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, ওই নারীর সঙ্গে পরীমনির ঘনিষ্ঠতার তথ্য কিছুদিন আগেও সামনে এসেছে। ওই নারী নিজেও পরিচালনার সঙ্গে জড়িত। সেই নারীকে পরীমনি খুব আপনজনের একটি সম্বোধন করতেন।

ডিবির যুগ্ম কমিশনার আরও বলেন, পরীমনি যেসব অবৈধ কাজ ও ব্যবসা করতেন, সেগুলো কাদের সহযোগিতায় করতো, কাদের নিয়ে করতো, এসব কর্মকাণ্ডের পেছনে কারা রয়েছে আমরা তাদের নাম পেয়েছি। যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, পরীমনির মাদকের দুই মামলার তদন্তের দায়িত্ব ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল (বৃহস্পতিবার) মাদক মামলায় পরীমনিসহ চারজনকে রিমান্ড দিয়েছেন আদালত।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর