দুইশত টাকার নোটে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করায় যুবক গ্রেফতার

লক্ষ্মীপুরের রায়পুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আমিরুল ইসলাম জনি (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ আগষ্ট) দুপুরে অভিযান চালিয়ে উপজেলার সোনাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া জনি উপজেলার সোনাপুর গ্রামের ১নং ওয়ার্ডের মোঃ শাহজাহান মিয়ার ছেলে এবং পেশায় বখাটেপনা করে এলাকায়। প্রায় দুই বছর আগে তার ভাই ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছিল।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জনি বৃহস্পতিবার রাতে দুইশত টাকার নোটে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করেন। পরে সেই ছবি ফেসবুকে ও বিভিন্ন মেসেঞ্জারের মাধ্যমে ছড়িয়ে দেন। শুক্রবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে জনিকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে জনির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা দায়ের করেন কৃষকলীগ নেতা মোঃ শাহিন। মামলার পর তাকে গ্রেফতার দেখানো হয়।

এ ব্যাপারে রায়পুর থানার ওসি আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার দুপুরে বলেন, আটক যুবককে কৃষকলীগ নেতা শাহিনের করা আইসিটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতের পাঠানোর প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর