সিডনিতে লকডাউন বাড়ল ১ মাস

নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার সিডনিতে চলমান লকডাউন এক মাস বাড়ানো হয়েছে। স্থানীয় সময় বুধবার শহর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। অস্ট্রেলিয়ার সবচেয়ে বৃহৎ এই শহরে লকডাউন চলছে জুন থেকে।

সিডনিতে চলতি বছরে এখন পর্যন্ত ২ হাজার ৫০০ জনের বেশি কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। বুধবার নিউ সাউথ ওয়েলসে একদিনে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৭৭ জন। ২০২০ সালের মার্চ থেকে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে দেশটিতে এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

সিডনিতে এখন পর্যন্ত কভিডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫০০ জন। বুধবার নিউ সাউথ ওয়েলসে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭৭ জন। ২০২০ সালের মার্চ থেকে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে দেশটিতে এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

এ বিষয়ে নিউ সাউথ ওয়েলস রাজ্য প্রধান গ্লেডিস বেরিজিকলিয়ান জানান, জনসাধারণের জন্য যেসব নির্দেশনা দেয়া হয়েছে তা আমি সমর্থন করি। কেননা এগুলো নেওয়া হয়েছে সবার নিরাপত্তা নিশ্চিত করতে।

বার্তা বাজার/এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর