সাইনিং মানির বিনিময়ে বিএনপি নেতারা দলে যোগ দেন: তথ্যমন্ত্রী

সাইনিং মানির বিনিময়ে বিভিন্ন নেতারা বিএনপিতে যোগ দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর খিলক্ষেতে কুর্মিটোলা হাইস্কুলে মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপি একটি চুক্তিভিত্তিক রাজনৈতিক দল। সাইনিং মানির বিনিময়ে বিভিন্ন নেতারা বিএনপিতে যোগ দেন। দলটির বর্তমান সিনিয়র নেতারা প্রতিষ্ঠালগ্নে জিয়াউর রহমানের সঙ্গে সাইনিং মানির বিনিময়ে বিএনপিতে যুক্ত হয়েছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নিজেরা জনগণের পাশে না দাঁড়িয়ে অহেতুক সরকারের সমালোচনা করে। বিএনপির নেতারা সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য রাজনীতি করে। আর আওয়ামী লীগ মানুষের সেবা করার জন্য রাজনীতি করে।

বিএনপির নেতারা শুরুতে করোনার ভ্যাকসিন নিয়ে সমালোচনা করেছেন জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, এখন তারা জল ঘোলা করে করোনার টিকা নিচ্ছেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর