মাস্ক পরা বা সামাজিক দূরত্ব মেনে চলার ব্যাপারে বিধিনিষেধ তুলে নিতে চাচ্ছে যুক্তরাজ্য। এমনতাই জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। স্থানীয় সময় সোমবার একটি সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠান বা ভ্রমণের বিষয়ে কোন সিদ্ধান্ত না নেওয়া হলেও আগামী ১২ আগস্ট এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিধিনিষেধ না থাকলেও জন্সমাগমে মাস্ক পরে থাকবেন প্রধানমন্ত্রী। আইনগত বাধ্যবাধকতা না থাকলেও শিষ্টাচারের অংশ হিসেবে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, গণটিকা কার্যক্রমের সাফল্যেই এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে। আমরা মৃত্যুর হার অনেক কমিয়ে এনেছি। সুতরাং এখনই সামনে এগোনোর সময়।
এ বিষয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ বলেন, স্বাভাবিক জীবনে ফেরার রূপরেখা তিনি মঙ্গলবার পার্লামেন্ট সদস্যদের কাছে তুলে ধরবেন।
বার্তা বাজার/এম