রাজধানীর যাত্রাবাড়ীতে একটি ফার্নিচারের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ইতোমধ্যে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
শুক্রবার (৬ আগস্ট) দুপুর ২টা ৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার।
শুক্রবার (৬ আগস্ট) বেয়া ২টা ৭ এর দিকে আগুন বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার।
তিনি বলেন, যাত্রাবাড়ী এলাকায় মালঞ্চ কমিউনিটি সেন্টারের পাশের একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহত নিয়ে নিয়ে এখনো কোন তথ্য জানায়নি ফায়ার সার্ভিস।
বার্তা বাজার/এম