করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৬১ জনের।
শুক্রবার (৬ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনায় নয়জন, ঝিনাইদহে ছয়জন, যশোরে পাঁচজন, মেহেরপুরে চারজন, বাগেরহাটে একজন ও নড়াইলে একজন মারা গেছেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত এ বিভাগে ৯৮ হাজার ৪৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৫৯০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ হাজার ৩৫৪ জন।
বার্তা বাজার/নব