যাত্রাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি ফর্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাসেল শিকদার বলেন, যাত্রাবাড়ীতে মালঞ্চ কমিউনিটি সেন্টারের পাশের একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, দুপুর ২টা ৭ মিনিটে আমরা খবর পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের পরিমাণ জানাতে পারেননি তিনি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর